1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

আমেরিকা প্রবাসী শামীম কারাগারে, রাসেল পলাতক

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২৮ বার পঠিত

আমেরিকা প্রবাসী তপন লঙ্কর উরফে শামীম আহমদ ও রাসেল কুমারপাড়ার নাসির আহমদ গংদের সম্পত্তি আত্মসাতের অভিযোগে শামীম জেল হাজতে রাসেল পলাতক। মামলার বাদী নাসির আহমদের দুটি মামলার প্রেক্ষিতে কতোয়ালী পুলিশ শামীমকে আটক করে।

বৃহস্পতিবার (২২ মে) শামীমসহ তিন জনকে আটক করে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে, রাসেল পলাতক তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

মামলার বাদী নাসির আহমদ (৪৬), পিতা: মৃত হাজী আব্দুর রহিম, কুমারপাড়া, সিলেট, তিনি বলেন, আমার আপন ভাই তপন লঙ্কর উরফে শামীম আহমদ (৫৩), ও সিলেট নগরীর, হাজারী বাগ, শাহী ঈদগাহ, মৃত রহিছ উদ্দিনের ছেলে রাসেল আহমদ (৪৪), আমি নাসির আহমদ আমার বোন মনি বেগম, লিলি বেগম, শিরিন বেগম ও আমার ভাই সেলিম আহমদের কুমারপাড়ার ৪৮ শতক জায়গা ও বাসা ভাড়া ও দোকান ভাড়ার এবং ছাতক শহরের ১৪ শতক জায়গা দোকান ভাড়া ও বাসা ভাড়া আমার আপন ভাই তপন লঙ্কর উরফে শামীম আহমদ (৫৩), জোরপূর্বক আমাদের বঞ্চিত করে ভোগ দখল করে আত্মসাত করে। সিলেটের ও ছাতকের বাসা ভাড়া ও দোকান ভাড়া সিলেট নগরীর, হাজারী বাগ, শাহী ঈদগাহ, মৃত রহিছ উদ্দিনের ছেলে রাসেল আহমদ (৪৪) উত্তোলন করায় শামীম ও রাসেলের বিরুদ্ধে মাননীয় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ১ম আদালত, সিলেট। কতোয়ালী নির্বাহী বিবিধ মামলা নং ১২৫/২০২৪ইং। মাননীয় অতিরিক্ত চীফ ম্যাজিষ্ট্রেট ও আমলী ১নং আদালত, সিলেট। কোতোয়ালী সি.আর মামলা নং ১৬৩০/২০২৪ইং মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। গত ২২ মে কতোয়ালী থানা পুলিশ শামীমকে আটক করে জেল হাজতে প্রেরণ করে, রাসেল পলাতক রয়েছে।

এ ব্যাপারে কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, শামীমসহ তিন জনকে আটক করে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে, রাসেল পলাতক তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর