1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে বিএসএফের পুশইন করা ১৬ জনের পরিচয় মিলেছে

মীর আমান মিয়া লুমান, ছাতক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮৫ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের পরিচয় পাওয়া গেছে।

বুধবার (২৮মে) ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউপির নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। খবর পেয়ে নোয়াকুট বিজিবি ক্যাম্পের হাবিলদার আজিজ রহমানের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তাদের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৫জন, ছেলে ৪ জন, মেয়ে ২জন রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫টি পরিবারের সদস্য। পুশইন করা ১৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের আকবর আলীর ছেলে মো. আইয়ুব আলী (৪২), তার স্ত্রী মোছা. হাসিনা বেগম (৩০), ছেলে মো. হাসান আলী (১১)। একই গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. জাহিদ হাসান (৩০), তার স্ত্রী মোছা. রোপা আক্তার (২৩)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মধ্যে কাশিপুর গ্রামের মৃত আমজাদ’র স্ত্রী হাসিনা খাতুন (৩৫), ছেলে মো. হাসানুর (২২), মো. মিজানুর (১৬) ও মকুল (০৮)। কুড়িগ্রাম থানার বুদার বান্নী গ্রামের ফোকা মিয়ার ছেলে মো. আতাউর (২৫), তার স্ত্রী মোছা. জান্নাতি (২২), ছেলে মো. জাহিদ (০৫), মেয়ে আতিকা (০১)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বড় বিটা গ্রামের মো. নবী উল্লা হকের ছেলে মো. শহিদুল ইসলাম (৩০), তার স্ত্রী নুন নাহার (২৪), মেয়ে শরীফা (২)।

এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সিলেট ভয়েসকে জানান, বিএসএফ এর পুশইন করা ১৬ জনকে বুধবার ছাতক থানায় হস্তান্তর করেছে বিজিবি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে আমেরতল গ্রামের জাহান আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ১৬ জনের থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর