1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বগুড়ায় শেখ হাসিনাসহ ১৫৫ জনের নামে মামলা

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৭৩ বার পঠিত

বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নামে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট হামলার ঘটনায় সোমবার রাতে নয়ন মিয়া নামে আহত একজন বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।

মামলার বাদী নয়ন মিয়া বগুড়া সদরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকার পলাশ মিয়ার ছেলে। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে জেলা যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির মহিলা দলের বহিষ্কৃত নেত্রী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আসামিরা কাটা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা, লাঠিসোঁটা, নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করেন। ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন তারা। এ সময় বাদী নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতে জখম হয়। পরে ছাত্র-জনতা ধাওয়া করলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বগুড়া সদর থানার ওসি হাসান বাশির গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নয়ন মিয়া বাদী হয়ে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১৫৫ জনের নাম উল্লেখ ও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেছেন। মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে সদর থানা পুলিশ অভিযান শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর