1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৭০ বার পঠিত

২০২৪-২৫ অর্থবছরে বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের আঞ্চলিক কর্মশালা।

বুধবার (২৮ মে) সকাল ১১টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা মৎস্য অফিসারের কার্যালয়৷

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক মো. আসাদুল বাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপপরিচালক মো. আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক আল-মিনান নূর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অত্র প্রকল্পের প্রকল্প পরচালক মো. মশিউর রহমান। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার মো. শামশুল করিম৷ সঞ্চালনা করেন ধর্মপাশা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে৷ সুনামগঞ্জ জেলার কার্যক্রম উপস্থাপন করেন শান্তিগঞ্জ কার্প হ্যাচারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান৷

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য ও সম্ভাবনার দিক তুলে ধরেন এবং উপস্থিত মৎস্য চাষি ও মৎস্যজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে সরকারি খামারসমূহ আধুনিকীকরণ, উন্নত প্রযুক্তির সম্প্রসারণ এবং উন্নত জাতের মাছ উৎপাদন নিশ্চিত করা হবে।

কর্মশালায় জেলার বিভিন্ন মৎস্যজীবী, খামারি ও চাষিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে না, বরং খামারিরা লাভবান হবেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর