1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

মাঠের সবুজ ঘাসের ওপর পড়ে ছিল কিশোর আমির হোসেনের (১৪) মরদেহ। পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল ভাতের থালাবাসন, পানির জগ ও গ্লাস। হাওরে কাজ করা বাবা ফজলু মিয়াকে দুপুরের খাবার খাইয়ে বাড়িতে ফিরছিল সে। পথে বজ্রপাতে আমিরের মৃত্যু হয়।

বুধবার বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আমির হোসেনের বাড়িও একই গ্রামে। সে স্থানীয় লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক বলেন, আমিরের বাবা হাওরে কাজে ছিলেন। সে দুপুরে বাবার জন্য ভাত নিয়ে গিয়েছিল। বাবাকে ভাত খাইয়ে বিকেলে বাড়িতে ফিরছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। গ্রামের পাশের মাঠে আসার পর আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ বেগম হাসিনা মমতাজ বলেন, ‘তার এমন মৃত্যুর খবর শুনে আমরা সবাই মর্মাহত।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর