সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত রুবেল আহাম্মদ (৩১) জকিগঞ্জের ৪নং খলাছড়া ইউনিয়নের উত্তর লোহার মহল গ্রামের মৃত ঈসাহিদ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৯ মে) ভোর রাতে জকিগঞ্জ থানা পুলিশের একটি অভিযানে লোহার মহল এলাকা থেকে রুবেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা বলে জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আটককৃত রুবেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) ভোর রাতে জকিগঞ্জ থানা পুলিশের একটি অভিযানে লোহার মহল এলাকা থেকে রুবেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আটককৃত রুবেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।