1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মাওলানা ভাসানী গণমানুষের নেতা ছিলেন, সৌমিত্র দস্তিদার

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬৫ বার পঠিত

‘মাওলানা ভাসানী ও সিলেটের গণভোট’ শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৪র্থ তলার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারে সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টেকনিক্যাল কলেজের তৎকালীন প্রিন্সিপাল মোঃ মাসউদ খানের সভাপতিত্বে ও মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমিন তাহমিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকাতার বিশিষ্ট বুদ্ধিজীবী, ভাসানী গবেষক, তথ্যচিত্র নির্মাতা ও লেখক সৌমিত্র দস্তিদার।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশন সিলেটের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও মূল প্রবন্ধ পাঠ করেন জিবলু রহমান। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল ছিদ্দিকী, মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, সঞ্জয় কান্ত দাশ প্রমূখ।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, ড. তুতিউর রহমান, সৈয়দ আনছার আলী, এনডিএফ এর জাহাঙ্গীর আলম, জাতীয় ছাত্র দলের সাবেক সম্পাদক জমির আহমদ, সৈয়দ মুহিবুর রহমান, সৈকত ওসমান জুবের, সৈয়দ মুহাম্মদ তারেক, সৌমিক শহীদ জাহান, এডকোর লক্ষীকান্ত সিংহ প্রমূখ।

সেমিনারে প্রধান অতিথি সৌমিত্র দস্তিদার বলেন, সারা দুনিয়াব্যাপী মাওলানা ভাসানী চর্চা এখন চলছে।কারণ মওলানা ভাসানী মানুষের অধিকারের কথা বলেছেন, সাম্যবাদের কথা বলছেন।

সৌমিত্র দস্তিদার বলেন, মাওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা। কিন্তু অতীতে তাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে।বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও তরুণ প্রজন্মের মধ্যে ফিরে এসেছেন ভাসানী।

অনুষ্ঠানে প্রধান অতিথি সৌমিত্র দস্তিদার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর