1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে পুশইন করা ১৬ জনকে পরিবারের কাছে হস্তান্তর

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা ১৬ জনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শনিবার (৩১মে) সকালে আশ্রয় কেন্দ্রে থাকা ১৬ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় ৫ পরিবারের হাতে ৫ হাজার টাকা করে প্রণোদনা তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর মাধ্যমে তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়েছে। পরে আটককৃতদের পরিবার ও আত্মীয়ের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আশ্রয় কেন্দ্র হিসেবে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে আমেরতল গ্রামের জাহান আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তায় ১৬ জনের থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়।

এছাড়া আটককৃত জন্য পরিধানের পোশাক, খাদ্য, ঔষধসহ মৌলিক চাহিদা মেটাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হেফাজতে রাখা পরিবারের আত্মীয়দের সনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ছাতক থানা পুলিশ। এসময় উপজেলা প্রশাসন পক্ষ থেকে ৫ পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ২৫হাজার টাকা প্রণোদনা দেওয়া হয়।

এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, ছাতক থানা পুলিশ হেফাজতে রাখা পরিবারের আত্মীয়দের সনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। এসময় উপজেলা প্রশাসন পক্ষ থেকে ৫ পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ২৫হাজার টাকা প্রণোদনা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৮ মে ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউপির নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিএসএফ এর পুশইন করা ১৬ জনকে ওইদিন বিকেলে ছাতক থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৫জন, ছেলে ৪ জন, মেয়ে ২জন রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫টি পরিবারের সদস্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর