1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দুবাইয়ে পর্যটন ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তি, গ্রেফতার ৪১

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

দুবাই পুলিশের একটি বিশেষ অভিযানে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত একটি সঙ্ঘবদ্ধ চক্রের ৪১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তারা সবাই পর্যটন ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করে একটি হোটেলে অবস্থান করছিল বলে জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটিকে তারা ভিক্ষা কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। এ ছাড়া গ্রেফতার সবাই আরব নাগরিক বলে জানিয়েছে দুবাই পুলিশ।

দুবাই পুলিশের ‘আল-মিসবাহ’ নামের বিশেষ অভিযানে ধৃতদের কাছ থেকে ৬০ হাজার দিরহামের বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

এই অপারেশন পরিচালনা করে দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের আওতাধীন ‘ডিপার্টমেন্ট অব সাসপেক্টস অ্যান্ড ক্রিমিনাল ফিনোমেনা’।

এক নাগরিক জরুরি নাম্বার ৯০১ কল সেন্টারে ফোন করে কয়েকজন ব্যক্তিকে তাসবিহ ও প্রার্থনার আনুষঙ্গিক সামগ্রী বিক্রির ছলে মানুষের কাছ থেকে টাকা চাইতে দেখার তথ্য দেন। এরপর মনিটরিং ও অ্যানালিসিস সেকশন ঘটনাস্থলে নজরদারি শুরু করে এবং তিনজন আরব নাগরিককে পণ্য বিক্রির ছলে সহায়তা চাওয়ার সময় হাতেনাতে আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা একটি বৃহৎ সংগঠিত ভিক্ষাবৃত্তি চক্রের অংশ। পরে পুলিশ সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের সহায়তায় আরো ২৮ জনকে আটক করে। পরদিন হোটেল ছাড়ার চেষ্টা করার সময় আরো ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত সবাই একটি সংগঠিত ভিক্ষাবৃত্তি চক্রের অংশ বলে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, অনেক সময় ধর্মীয় উৎসব ও ছুটির দিনগুলোকে পুঁজি করে কিছু অসাধু ব্যক্তি পেশাদার ও প্রতারণামূলক কৌশলে মানুষের সহানুভূতি আদায় করে ভিক্ষা করে থাকে, যা সংযুক্ত আরব আমিরাতে একটি শাস্তিযোগ্য অপরাধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর