1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় বজ্রপাতে আয়েশা আক্তার নামের এক বৃদ্ধার মৃত্যু

ফারুক আহমেদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭৭ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে আয়েশা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুগুয়ারচর গ্রামে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। বৃদ্ধ আয়েশা আক্তার মুগুয়ারচর গ্রামের বাসিন্দা মৃত কুদ্দুস আলীর স্ত্রী।

স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, আয়েশা আক্তার নিজ বাড়ির সামনের ঘাটে খালের পানিতে নেমে গোসল শেষে ঘাট থেকে ওঠে বাড়ির ওঠান দিয়ে হেটে ঘরে যাওয়ার সময় ব্রজপাতের ঘটনা ঘটলে তিনি বাড়ির ওঠানে পরে যায়। এই ঘটনা বাড়ির লোকজন দেখে তাকে উদ্ধার করতে গিয়ে দেখে বজ্রপাতে তার মাথার একপাশ পোড়ে গেছে এবং এতে করে তিনি ঘটনা স্থলেই মারা যান।

ধর্মপাশা ১নং সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জিয়া উদ্দিন এই মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর