1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক ও ইউএনও

মুরাদ হাসান, জৈন্তাপুর
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধি ফলে বন্যা, পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জর্জ মিত্র চাকমা।

শনিবার (৩১ মে) জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত জনগণের খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দেন এবং আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা মানুষদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক জানান, “সরকারি পর্যায় থেকে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। কেউ যেন অনাহারে না থাকে, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি।”

এ সময় ইউএনও জনাব জর্জ মিত্র চাকমা বলেন, “প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা প্রতি মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যেকোনো জরুরি অবস্থায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে।”

স্থানীয় জনগণ জেলা প্রশাসনের এই পরিদর্শন ও দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এবং দুর্যোগকালীন সময়ে প্রশাসনের এ ধরনের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

 

উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ভারত সীমান্তবর্তী পাহাড়ি ঢলের কারণে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি বেড়ে গিয়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

প্রশাসনের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর