1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

সুরমা-কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২৩ বার পঠিত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে সিলেটের নদ-নদীর পানি হঠাৎ করেই বেড়ে গেছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

রোববার (১ জুন) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের পাঠানো সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপরে এবং কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জ উপজেলার আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। গতকাল সন্ধ্যা ৬টায় এই দুই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার নিচে ছিল—সুরমা ২৯ সেন্টিমিটার ও কুশিয়ারা ১৮৭ সেন্টিমিটার নিচে। মাত্র এক রাতেই পরিস্থিতি পাল্টে গেছে।

এ ছাড়া সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচে থাকলেও অন্যান্য পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। কুশিয়ারা নদীর পানি বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ। এরপর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, গত ২৪ ঘণ্টায় বৃষ্টির যে পরিমাণ দেখা গেছে, তা এই বর্ষা মৌসুমে এর আগে হয়নি। ভারী বর্ষণে নগরের উপশহর, দক্ষিণ সুরমাসহ বেশ কয়েকটি এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল।

পরিস্থিতি মোকাবিলায় সিলেট সিটি করপোরেশন একটি কন্ট্রোল রুম চালু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর