1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৬৫ বার পঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে অবৈধ স্থাপনাগুলোর কারণে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। এর ফলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে ২০টি স্থায়ী ৩০টি বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া চলমান আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্ট খানাখন্দগুলো সংস্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে মহাসড়কের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

অভিযান চলাকালে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিম মেজবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর