1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

প্রথমবার আইপিএল জিতবে কারা, কোহলির বেঙ্গালুরু না প্রীতি জিনতার পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭৯ বার পঠিত

নিশ্চিতভাবেই আইপিএলের ২০২৫ মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ ৩ জুন সন্ধ্যা ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং পাঞ্জাব কিংস। এই দুই দলই এখনও আইপিএল ট্রফির মুখ দেখেনি। ফলে, এক দলের জন্য আজ রাতটা হতে যাচ্ছে ইতিহাস গড়ার রাত।

বিরাট কোহলির ক্যারিয়ারে আছে অনেক অর্জন, কিন্তু আইপিএলের শিরোপাটা এখনও অধরাই। ১৭ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেও ট্রফির স্বাদ পাননি তিনি। এবার কি তবে হবে সেই বহু কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ? কোহলির এই শেষ সময়ের আগে তাঁর সতীর্থরাও চাইছেন তাকে উপহার দিতে প্রথম শিরোপা।

অন্যদিকে, পাঞ্জাব কিংসও এবার সুযোগ পেয়েছে নিজেদের ইতিহাস বদলানোর। দীর্ঘদিন ধরে তারা শুধু চমক দেখিয়ে গেছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার তাদের কাপ্তান শ্রেয়াস আইয়ার, যিনি অন্য দলের হয়ে আইপিএল জয়ের অভিজ্ঞতা রাখেন। তার নেতৃত্বেই পাঞ্জাব স্বপ্ন দেখছে প্রথম শিরোপার।

আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রিজার্ভ ডে থাকায় ম্যাচ বাতিলের শঙ্কা কম। পিচের চরিত্র অনুযায়ী রান হতে পারে বেশ ভালো, যদিও নতুন বলে পেসাররা কিছুটা সুবিধা পেতে পারেন। তবে ম্যাচ গড়ালে রিস্ট স্পিনাররাই হতে পারেন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার কারিগর। গুরুত্বপূর্ণ বিষয় হলো – এই মাঠে পরের ইনিংসে ব্যাট করা দল তুলনামূলকভাবে বেশি সুবিধা পায়।

পরিসংখ্যান বলছে দুই দলের মুখোমুখি ৩৬ ম্যাচে সমান ১৮টি করে জয়। আহমেদাবাদে একমাত্র সাক্ষাতে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। তবে শেষ ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জিতেছে আরসিবি। চলতি আইপিএলে তিনবার মুখোমুখি হয়ে ২-১ ব্যবধানে এগিয়ে বেঙ্গালুরু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর