1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বেকারদের জন্য আলাদা কোনো ঘোষণা নেই বাজেটে: রাশেদ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০৭ বার পঠিত

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেকারদের জন্য আলাদা কোনো ঘোষণা নেই বলে অভিযোগ এনেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বুধবার (৪ জুন) সকালে রাজধানীর পুরানা পল্টনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ তোলেন।

রাশেদ খান বলেন, ২৭ লাখ বেকারের জন্য আলাদা কোনো ঘোষণা নেই বাজেটে। দারিদ্র্য দূরীকরণে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার।

তিনি আরও বলেন, আওয়ামী আমলে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে তাদের সুযোগ সুবিধা বাড়ানো হতো। এই বাজেটেও তা দেখা যাচ্ছে।

এ সময় কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাবের তীব্র নিন্দা জানান এই গণঅধিকার পরিষদ নেতা ।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের অদক্ষতায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আগে বাজেট নিয়ে বিতর্ক বা মতামত দেওয়ার সুযোগ থাকলেও এবার তা নেই। এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি।

নতুন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন রাশেদ খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর