1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মৌলভীবাজারে দুই বোনকে কুপিয়ে হত্যা

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭২ বার পঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে চাচার হাতে ২ ভাতিজি হত্যার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত ভাবির অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামের স্ট্রোকের রোগী আবু মিয়ার সঙ্গে তারই ছোট ভাই মাসুক আলীর বিরোধ চলে আসছিল। আবু মিয়ার ৬ কন্যা সন্তান, তার কোনো ছেলেসন্তান নেই।

সোমবার বিকাল ৪টায় বিরোধপূর্ণ কৃষিজমিতে আবু মিয়ার মেয়ে ও শাহিদুল ইসলামের স্ত্রী শামিমা সুলতানা সাম্মী আক্তার (২৫) ও আবু মিয়ার মেয়ে মিম সুলতানা মাসুমা (২৩) কৃষি মজুরদের নিয়ে জমিতে কাজ করছিলেন। এ সময় অতর্কিতভাবে তাদের ছোট চাচা মাসুক আলী (৫৫), তার ছেলে বাবু ও স্ত্রী রাহেনা দা নিয়ে গিয়ে এলোপাতাড়ি আবু মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৫৫) ও কন্যা শামিমা সুলতানা সাম্মী আক্তার ও মিম সুলতানা মাসুমাকে (২৩) কোপাতে থাকে। ফলে ঘটনাস্থলেই দুই ভাতিজি শামিমা সুলতানা সাম্মী ও মিমি সুলতানা মাসুমা নিহত হন। আর আশঙ্কাজনক অবস্থায় আবু মিয়ার স্ত্রী হাজেরা বেগমকে (৫৫) মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ইসলামপুর ইউনিয়নের সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুই বোন নিহত হয়েছে। তাদের মাকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম সাজেদুল কবির ২ বোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাজেরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক মাসুক আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৬ মে জমির বিরোধ নিয়ে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে স্কুলশিক্ষিকাকে কুপিয়ে হত্যা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর