1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে পানিতে ডুবে জেলের মৃত্যু

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৭০ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কামাল হোসেন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত কামাল হোসেন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে।

বুধবার (৪ জুন) ভোরবেলা পাগলা মহাসিং নদীতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জটিল মৃগী রোগে ভোগছিলেন কামাল হোসেন। ফলে প্রায়ই খিচুনিতে অসুস্থ হয়ে পড়তেন তিনি। আজ প্রতিদিনের মত হাওরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন কামাল হোসেন। বাড়ির ঘাটে মহাসিং নদীতে বাঁধা নৌকায় উঠলে হঠাৎই খিচুনি দেখা দেয় তার। এসময় নৌকা থেকে পড়ে গিয়ে ডুবে যান তিনি।

স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে জেলা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আধঘন্টার অধিক সময় খোঁজাখু্ঁজি করে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের প্রধান জামান উদ্দিন বলেন, ‘৯৯৯ এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টা করে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর