1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী’র পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

আত্মত্যাগ, ভালোবাসা ও সাম্যের মহান বার্তা নিয়ে আমাদের মাঝে আগমন ঘটেছে পবিত্র ঈদুল আযহার। এই মহিমান্বিত দিনে দেশবাসী ও প্রবাসীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী সমাজসেবক, শিক্ষানুরাগী ও মানবিক উদ্যোক্তা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ তাঁর হৃদয়ের অত্যন্ত কাছের। এই জনপদের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবসেবায় তিনি দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন।

একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের দাতা সদস্য হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় তাঁর অবদান অনস্বীকার্য। পাশাপাশি, অবহেলিত ও ঝরে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে তিনি হয়ে উঠেছেন একটি আস্থার নাম, ভরসার ঠিকানা।

সুদূর প্রবাসে অবস্থান করেও তিনি কখনো ভুলে যাননি মাতৃভূমিকে। প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে শুধু অর্থনৈতিকভাবে নয়, চিন্তা ও কার্যক্রমের মাধ্যমে নিয়মিত যুক্ত থেকেছেন দেশের উন্নয়ন-চিন্তায়। তাঁর সহানুভূতির স্পর্শ ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়।

ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন-“ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগ ও মানবিকতার। এই মহা উৎসবে দেশ-বিদেশের সকল ভাইবোনকে জানাই ঈদের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আসুন, সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এই বার্তাকে ধারণ করে একসাথে এগিয়ে যাই শান্তি ও সমৃদ্ধির পথে। ঈদ মোবারক।”

জনমানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই প্রবাসী সমাজ হিতৈষীকে এলাকার জনগণ আগামীর নেতৃত্বে দেখতে চায়। এই আশাবাদ আজ বাস্তবে রূপ নেবেই, এমনটাই প্রত্যাশা করছেন জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সচেতন নাগরিক সমাজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর