1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে একাধিক মামলার আসামি কুখ্যাত চোর ইউসুফ গ্রেপ্তার

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৯২ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাধিক মামলার আসামি কুখ্যাত চোর ইউসুফ ওরফে আসিফ-কে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসিফের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান এর নেতৃত্বে ও এসআই সজীব চৌধুরী-সহ পুলিশের একটি টিম র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এবং স্থানীয়দের সহায়তায় শহরতলীর দ্বারিকাপাল কলেজ এর সামনে থেকে কুখ্যাত চোর মো. ইউসুফ ওরয়ে আসিফ (৩৩)-কে গ্রেপ্তার করা হয়। চোর আসিফ মৌলভীবাজার জেলার মোস্তফাপুর ইউনিয়নের আব্দুল্লাহ ওরফে সৈয়দ মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ৭ মে রাত ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার বঙ্গবীর রোডের কবির আহমদ নামের এক ব্যক্তির ৪র্থতলার ভাড়াটিয়া মো. ইয়াসীন আরাফাত শাওন এর বাসায় স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় ইয়াসিন আরাফাত শাওন শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর চোরাই মাল উদ্ধারে মাঠে নামে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কুখ্যাত চোর ইউসুফকে শনাক্ত করেন পুলিশ সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি পেশাদার এবং কুখ্যাত চোর। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই এবং বিভিন্ন অপরাধে এক ডর্জন মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার সকালে আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর