1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিজিবির ভাবমূর্তি নষ্টে উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা: অধিনায়ক ৪৮ বিজিবি

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৫ বার পঠিত

সিলেটের বিভিন্ন নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সাম্প্রতিক অভিযান কার্যকরভাবে ব্যাঘাত ঘটিয়েছে অসাধু চক্রের স্বার্থে। এর প্রতিক্রিয়ায় বিজিবির নাম ব্যবহার করে একটি মহল পরিকল্পিতভাবে বাহিনীটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত—এমনই অভিযোগ করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক।

 

তিনি বলেন, বিজিবির নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে এবং নিজেদের অপরাধ আড়াল করতে বাহিনীটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কোনো প্রমাণ ছাড়া রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে এমন মিথ্যা রটনা শাস্তিযোগ্য অপরাধ এবং যারা এতে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

সম্প্রতি বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক টাস্কফোর্স অভিযান চালিয়েছে, বিশেষ করে গত সপ্তাহে। এসব অভিযানে অবৈধ বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও সাজা দেওয়া হয়েছে। এতে অসাধু ব্যবসায়ীদের স্বার্থে বিঘ্ন ঘটে এবং তারা চক্রবদ্ধভাবে বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপতৎপরতা শুরু করে।

 

বিজিবির অধিনায়ক জানান, স্থানীয় কিছু লোক বিজিবির কাছে আটক নৌকা ছাড়িয়ে নেওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু বিজিবি সেই অনৈতিক অনুরোধে সাড়া না দেওয়ায় পরিকল্পিতভাবে বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।

 

একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়—একজন অপরাধীকে হাতেনাতে ধরেও তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি, বরং শুধুমাত্র বিজিবিকে ট্যাগ করে ফেসবুক লাইভ করা হয় এবং পরে অপরাধীকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি যথেষ্ট সন্দেহজনক এবং তা অপরাধীদের রক্ষার একটি প্রচ্ছন্ন কৌশল বলেই দাবি করেন বিজিবি কর্মকর্তা।

তিনি আরও জানান, অভিযানের রাতে ২টি বারকি নৌকা অবৈধভাবে পাথর উত্তোলনের সময় বিজিবি আটক করে এবং পরে নদীতে ফেলে নৌকাগুলো জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, যারা এসব অপচেষ্টার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো বাহিনীর ভাবমূর্তি নষ্ট করে অপরাধ ঢাকার অপচেষ্টা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর