1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে পর্যটকদের নতুন ভরসা “তানভীর রেস্টুরেন্ট” ঘরোয়া পরিবেশে খাবার

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৬৭ বার পঠিত

দীর্ঘ ভ্রমণের ক্লান্তি আর আনন্দের রেশ কাটতে না কাটতেই ক্ষুধা জাগে মনে। বাড়ি অনেক দূর,খাবার কোথায়? এমন এক মুহূর্তেই দুপুরের খাবার পরিবেশন করা হলো সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের জনপ্রিয় খাবারস্থল তানভীর রেস্টুরেন্টে।

পর্যটন মোটেল এলাকাসহ তামাবিল মহাসড়কের পাশ দিয়ে যাতায়াতকারী পর্যটক ও স্থানীয়দের জন্য অন্যতম নির্ভরযোগ্য খাবারের ঠিকানা হয়ে উঠেছে এই রেস্টুরেন্টটি। পর্যটন মোটেল এলাকার প্রবেশ-বাহিরের সহজ রাস্তায় অবস্থিত হওয়ায় এটি যেমন সহজে চোখে পড়ে, তেমনি গরোয়া পরিবেশে সুস্বাদু খাবার পরিবেশন করায় মন জুড়িয়ে যায় ভোজনপ্রিয়দের।

খাবারের বিষয় নিয়ে কোম্পানিগঞ্জ থেকে আগত সাংবাদিক সোহরাব মিয়া বলেন- হুবহু মায়ের হাতের রান্নার মত খেতে লাগলো, বিশুদ্ধতায় ঘরোয়া পরিবেশের খাবারে ভ্রমণের পাশাপাশি খাবারের বিষয়টি ও হয়ে উঠেছে বড় আনন্দের।

খাবারের মান, পরিবেশ ও অতিথিপরায়ণ ব্যবস্থাপনায় সন্তুষ্ট আগতরা। প্রথমবার যারা আসেন, তাদের মুখে শোনা যায়—“খাইনি তো কি হয়েছে, পরের বার এখানেই খাবো”।

রেস্টুরেন্টের মালিক মাস্টার হেলাল আহমদ জানান, স্থানীয় উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মধ্য দিয়েই পর্যটক ও ভ্রমণপিপাসুদের আস্থা অর্জন করতে চান তিনি।

তানভীর রেস্টুরেন্ট এখন শুধু একটি খাবার জায়গা নয়, বরং জৈন্তাপুরের একটি পরিচিত নাম হয়ে উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর