1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

মধ্যনগরে দুটি অবৈধ স্থাপনা ভেঙ্গে দিলো প্রশাসন

ফারুক আহমেদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারের কাঠ মহাল এলাকায় অবৈধভাবে সরকারি খাস জায়গা দখল করে নির্মিত দুটি আধাপাকা ভবন ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মধ্যনগর থানা পুলিশ নিয়ে সোমবার (১৬জুন) বেলা ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এই আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলার বাসিন্দা আশিলা খানম ও নয়ন মড়ল উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজারের কাঠ মহাল এলাকায় থাকা তিন দশমিক ২৫ শতক সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে ৮ থেকে ১০বছর ধরে সেখানে দুটি আধাপাকা ভবন নির্মাণ করে দুজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছিলেন। উচ্ছেদ করা স্থানটির বাজার মুল্য প্রায় ২০লাখ টাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর