1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শান্ত-মুশির সেঞ্চুরিতে ফিরল ক্রিকেটের প্রাণ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : প্রথম সেশনে বাংলাদেশ খানিকটা ব্যাকফুটেই চলে গিয়েছিল। আর একটা উইকেট বাংলাদেশকে ঠেলে দিতে পারত খাদের কিনারে। ঠিক সে সময় সফরকারীদের ত্রাতা হয়ে এলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেছেন সেঞ্চুরি, ব্যক্তিগত ফিফটির দেখাও পেয়ে গেছেন তারা। তাতে বাংলাদেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এখন।

দুই ব্যাটার উইকেটে এসেছিলেন প্রায় কাছাকাছি সময়ে। ৮ বলের এদিক ওদিকে ২ উইকেট খুইয়ে বাংলাদেশ তখন ধুঁকছে। এরপর থেকে দুই ব্যাটার কোনো সুযোগ দেননি শ্রীলঙ্কাকে।

প্রায় নিখুঁত ব্যাটিংয়ের পসরা সাজিয়ে বসেন শান্ত আর মুশফিক। পুরো ইনিংস জুড়ে দুজন এগিয়েছেন প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে। ফিফটির দেখাটাও দুজন দুই বলে পেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে দুজনের জুটিও তিন অঙ্ক ছুঁয়ে ফেলে।

৩১.১ ওভারে এই সেঞ্চুরি জুটিটি পেল বাংলাদেশ। তাতেই পরিষ্কার, দুজন মিলে বেশ ইতিবাচক ব্যাটিংই করেছেন আজ।

এই ফিফটি শান্তর ক্যারিয়ারের ষষ্ঠ। ওদিকে মুশফিক তার ২৮তম টেস্ট ফিফটির দেখা পেয়েছেন। ২০২৪ সালের আগস্টের পর এবারই প্রথম ফিফটি ছুঁয়েছেন তিনি। গেল বছর পাকিস্তান সফরে ১৯১ রানের ইনিংস খেলার পর থেকে ১৩ ইনিংস খেলেও তিনি ফিফটির দেখা পাননি। সে খরাটা ঘুচল আজ।

দুজনের এই জুটি বাংলাদেশকে বেশ স্বস্তিই এনে দিয়েছে বৈকি! গলের ব্যাটিং স্বর্গ দেখে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে সেখানে শুরুর সেশনেই ৩ উইকেট খুইয়ে বসে বিপাকে পড়ে গিয়েছিল দলটা। তবে শান্ত আর মুশফিকের ব্যাটে এখন রান পাহাড় গড়ার স্বপ্নও দেখতে শুরু করেছে সফরকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর