1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিশ্ব রক্তদাতা দিবসে সম্মাননা পেলেন মো ইমতিয়াজ কামরান তালুকদার

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪৪৭ বার পঠিত

একজন সফল ব্লাড ডোনার ১৭তম বার স্বেচ্ছায় রক্তদান করেন তিনি। বিশ্ব রক্তদাতা দিবসে সম্মাননা পেলেন তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী, মো ইমতিয়াজ কামরান তালুকদার।

বিশ্ব রক্তদাতা দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, সিলেটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান সম্মাননা প্রদান করা হয়। সিলেট নগরীর সুবিদাবাজারস্থ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে।

মো ইমতিয়াজ কামরান তালুকদার তিনি বলেন, স্বেচ্ছায় নিজে রক্তদান করি সেলেব্রিটি হওয়ার জন্য ব্লাড ডোনেট করি না। শুধু রোগীর মুখের স্নিগ্ধ হাসি আর ভালবাসা এবং রোগীর প্রশান্তিতে তাদের চোখে আনন্দের অশ্রু দেখতে ভালো লাগে।এখানে সেলেব্রিটি হওয়ার ইচ্ছা নেই।রোগীর আনন্দের অশ্রু দেখে নিজেকে পৃথিবীতে সব থেকে বেশি সুখী মানুষ মনে করি। আমি যখন একজন মুমূর্ষ রোগী কে রক্তদাতা খুঁজে দিতে পারি তখন নিজেকে পৃথিবীতে সব থেকে বেশি সুখী মানুষ মনে করি।তখন কার অনুভূতি অসাধারন যা আসলে বলে বুঝানোর মত না। রোগীদের রক্তদান করতে গিয়ে আমি কারো ভাই হয়েছি কারো মামা হয়েছি কারো আপনজন হয়েছি আর কত কিছু বলে শেষ করা যাবে না।রোগীর লোকের মুখের স্নিগ্ধ হাসি দেখেছি, প্রশান্তিতে তাদের চোখে আনন্দের অশ্রু দেখেছি।যতদিন বেঁচে আছি এই কাজের সাথেই থাকতে চাই।

বাংলাদেশে রোগীর সংখ্যা অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী রক্তদাতার সংখ্যা অনেক কম। নিজে রক্ত দিন পারলেও যাদের রক্ত দেয়ার মত যোগ্যতা এবং বয়স আছে আমি তাদের রক্তদানের বিষয়ে উৎসাহিত করার চেষ্টা করি। আসুন আমরা নিজে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর