1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

অর্থ আত্মসাত ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার ১

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

যুক্তরাজ‍্য প্রবাসী নিপা চৌধুরীর অর্থ আত্মসাত ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলোচিত প্রতারণা ও অর্থ আত্মসাত মামলার আসামি মোঃ হোসাইন আহমদ খানকে গ্রেপ্তার করা হয় ।

এর পূর্বে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার জনকে আসামি করে কোতয়ালী সি আর ৮৯৮/২৪ ইং মামলা দাখিল করা হলে আদালতের নির্দেশে কতোয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা নালিশী দরখাস্তের সত‍্যতা পেয়ে বিয়ানীবাজার থানার বালিঙ্গা গ্রামের হাজী আব্দুল মালিক খানের ছেলে মো. দেলওয়ার হোসেন খান মিষ্ঠু, মো. হোসাইন আহমদ খান, আলম হোসেন খান, ও একই গ্রামের সর্ব পিতা-হাজী আব্দুল মালিক খান ও মৃত মোজাম্মেল এর ছেলে মো. খায়রুল কবির সজিবের বিরুদ্ধে দন্ড বিধির ৪২০/৪০৬/৪৬৭/ ৪৬৮/৪৭১/৫০৬(২)/৩৪ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করেন।

মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী নিপা চৌধুরী বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। তিনি আসামিদের সাথে পারিবারিকভাবে পরিচিত ছিলেন। ওই প্রবাসী মহিলার কাছে থেকে প্রতারণার মাধ্যমে বাসা তৈরি করে দেওয়ার শর্তে তিন কোটি দশ লক্ষ টাকা নিয়ে সঠিকভাবে বাসার কাজ না করে আত্মসাৎ করা হয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।মামলায় আরও উল্লেখ করা হয়, আসামীগন বাদিনীর দেয়া খালি চেকের পাতায় মিথ‍্যাভাবে বাদিনীর জাল স্বাক্ষর করে টাকার পরিমাণ বসিয়ে বাদিনীর নামে মিথ‍্যা মামলা করে।

মামলার অন্যতম পলাতক আসামি মো. দেলোয়ার হোসেন খান মিষ্টুর ভাই হোসাইন আহমদ খানকে পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করেন। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামির পক্ষে আইনজীবী গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেল, সামিউল হক এবং ওবায়দুর রহমান ফাম্মি জামিন আবেদন করেন এবং বাদি নিপা চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল।

বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল জানান, আদালতে দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ আসামির জামিন না দিয়ে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর