1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০১ বার পঠিত

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় পৌণে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

শুক্রবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, শুক্রবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বাংলাবাজার, সোনালীচেলা, লাফার্জ, দমদমিয়া, পান্থুমাই, লবিয়া, সংগ্রাম, প্রতাপপুর ও শ্রীপুর বিওপির টহল দল অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, গরু, সুপারি, কম্বল, জিরা, চকলেট, মদ ও কসমেটিক্স জব্দ কলে। এছাড়া বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছ জব্দ করা হয়।

এছাড়া সিলেট শহরে সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান চালিয়ে বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করে।

জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৬৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবির এমন উদ্যোগ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের অভিযান সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর