1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৭ বার পঠিত

সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।

রবিবার (২২ জুন) রাতে অভিযান চালিয়ে এসব জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গতকাল রবিবার রাত ২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার আশাউড়া সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় পণ্যের চালান আসছে এই সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা শাড়ির চালান রেখে পালিয়ে যায়। জব্দ করা শাড়ির বাজারমূল্য ৬০ লাখ টাকা। একইভাবে গতকাল রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বোগলা সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে আসা ৮টি গরু জব্দ করা হয়।

বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া জানান, সুনামগঞ্জ সীমান্ত সুরক্ষিত ও চোরাচালানমুক্ত রাখতে সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। আর তাই প্রতিদিন ভারতে থেকে আসা গরুর চালান, শাড়ি, চিনি, মসলা, কসমেটিকসসহ অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। সুনামগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতেও বিজিবি তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর