1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জে ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের মৃ ত্যু

জামালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১২৫ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটি বাংলার প্রাণ পুরুষ খ্যাত ফেনারবাঁক ইউনিয়নের সাবেক ৭ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত), জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বাবু করুনা সিন্ধু তালুকদার আর নেই।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ফেনারবাঁকের ছয়হারা গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীন এই জনপ্রতিনিধি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৫ ছেলে, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। এদিকে করুনা সিন্ধু তালুকদারের মৃত্যুর খবরে উপজেলায় নেমে আসে শোকের ছায়া। মুহূর্তেই ছয়হারা গ্রামে নামে জনতার ঢল। সর্বস্তরের মানুষ প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেন তাঁর বাড়িতে। অনেকে কান্নায় ভেঙে পড়েন। মঙ্গলবার বিকেলে ছয়হারা গ্রামের শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রয়াত করুনা সিন্ধু তালুকদারের দ্বিতীয় ছেলে কাজল চন্দ্র তালুকদার বর্তমানে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাওর অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি করুনা সিন্ধু তালুকদারের মৃত্যুতে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান,বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর