1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মুরাদ হাসান, জৈন্তাপুর
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার হরিপুর পাখিটিকি এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৩৬), তিনি বরিশাল বিভাগের মুলাদী থানার চর খালিকা গ্রামের তোফাজ্জল হক বেপারীর ছেলে। কর্মসূত্রে তিনি সিলেটের একটি কোল্ড ড্রিংকস কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-১৮২২) এর সঙ্গে সিলেট মুখী মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৫৪-২৭৫৮) এর দূর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন প্রাণ হারান। সংঘর্ষের পর মোটরসাইকেলটি ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে করিচের ব্রীজ এলাকায় স্থানীয় জনতা ট্রাকটি আটক করে।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর