1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১২ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত এবং স্কুল শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে একটি পাথরবোঝাই ট্রাক, একটি অটোরিকশা এবং কয়েকটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। তবে দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (৫৭ ইবি) শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যদের দ্রুত ও মানবিক পদক্ষেপে বহু আহত ব্যক্তির জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি ইটবাহী ট্রাক (সিলেট ড-১১-২২৪২) সুনামগঞ্জগামী একটি মোটরসাইকেল (সুনামগঞ্জ-ল ১১-২১৫৫) এবং একটি অটোরিকশার সাথে ধাক্কা খায়।

এই দুর্ঘটনায় টাঙ্গাইল জেলার বাসিন্দা মিলন মিয়া (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কামরুল ইসলাম (১৪), শেখ সাদ (১১), জনি (১৪), মুরছালিন আহমদ (১৫) এবং মার্জিয়া বেগম (৩৩)। আহতদের মধ্যে একজন স্কুল শিক্ষার্থী গুরুতর অবস্থায় রয়েছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের নিয়মিত টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে সেনা সদস্যরা দেখতে পান, বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং মোটরসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় সড়কের পাশে পড়ে আছেন।

পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে সেনা সদস্যরা কালক্ষেপণ না করে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর স্থানীয় যানবাহন এবং অ্যাম্বুলেন্সের সহায়তায় দ্রুততম সময়ে আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সেনাবাহিনীর এই দ্রুত এবং মানবিক পদক্ষেপের ফলে বহু আহত ব্যক্তির জীবন রক্ষা করা সম্ভব হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক স্বস্তি এনেছে।

এব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং নিহত মিলন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর