1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

সিলেটে জেলা কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৯০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, সিলেট জেলার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকাল ৫টায় দক্ষিণ সুরমার তেতলী এলাকায় বিএনপির একটি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমেদ তাপাদার এবং সভা সঞ্চালনা করেন সদস্য সচিব তাজুল ইসলাম তাজুল।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালেক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও কৃষক দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশাহ আহমদ, যুগ্ম আহ্বায়ক আলমাছ চৌধুরী ও মাহবুব আলম, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল-মামুন এবং নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের সরব উপস্থিতির উপস্থিতি ছিল লক্ষণীয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর