1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২৬ বার পঠিত

‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকাল ৪টায় সিলেট বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান।

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি আরিফ হোসাইন সামাদ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল শাহ।

‎কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সালিম আহমদকে সভাপতি, সৈয়দ মোস্তফা আসাদকে সাধারণ সম্পাদক ও নুরুল আলমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ‎২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন-সহ-সভাপতি খাইরুল আমীন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক ইউসুফ খান, সহ-প্রচার সম্পাদক আবু তারেক তালুকদার, অর্থ সম্পাদক সাইদি আহমদ, অফিস সম্পাদক মতিউর রহমান, সহ-অফিস সম্পাদক জুবায়ের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মোকিত বাচ্চু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আবিদুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকরাম হোসেন ইমরান খান, সদস্য আরাফাত হোসেন, আনিসুর রহমান, তামিম আহমদ, সাব্বির আহমদ, নাবিল আহমদ, মারজান আহমদ, রাহি চৌধুরী, আবু সুলতান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর