
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জেলা সদরের সাথে সংযোগ সড়কের (জামালগঞ্জ—সুনামগঞ্জ রাস্তার) বেহাল দশা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অবহেলা—গাফলতির প্রতিবাদে সভা ও মানববন্ধন হয়েছে।
সোমবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ গেইট প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন ভীমখালী ইউনিয়নসহ উপজেলার সচেতন নাগরিকবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বিন বারী, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, শামসুজ্জামান, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নোওয়াগাঁও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম কাপ্তান, ইউপি সদস্য মমিন মিয়া, সাবেক ছাত্রদল নেতা মো. রুকন মিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ জনতা উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে রাস্তা সংস্কারের দাবিতে শ্লোগান দিতে থাকেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. সানোয়ার হোসেন তোপের মুখে বিক্ষোব্ধ জনতাকে খুব দ্রুত কাজ শুরু ও শেষ হবে বলে আশ্বাস দিলে তারা তাদের কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্বারকলিপিও প্রদান করেন তারা।
উল্লেখ্য এটি জামালগঞ্জের উপজেলা প্রশাসন সহ তিনটি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের সরাসরি যোগাযোগের একমাত্র রাস্তা।