1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দিরাইয়ে বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে বাসা থেকে বের হয়ে দ্বীনবন্ধু রায় (৬৮) নামে এক বৃদ্ধ ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ জুলাই ) বিকেল পর্যন্ত কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবারের লোকজন।

দ্বীনবন্ধু রায়কে খুঁজে পেতে দিরাই থানায় শুক্রবার ( ৪ জুলাই ) নিখোঁজ ডায়েরি করেছেন তার পরিবার।

দ্বীনবন্ধু রায় দিরাই উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দোওজ এলাকার মৃত্যু জগবন্ধু রায়ের ছেলে।

পরিবার সূত্র জানায়,দ্বীন বন্ধু স্ট্রোকের রোগী। তিনি শারিরীক ও মানসিকভাবে অসুস্থ। ২ জুলাই দুপুরে স্থানীয় বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।

বৃদ্ধের মেয়ের জামাতা ইতালি প্রবাসী সঞ্জয় কুমার রায় বলেন, আমার শশুর অসুস্থ, কোথায় আছেন, কেমন আছেন জানা নেই। কেউ তার সন্ধান পেলে দয়াকরে যোগাযোগ করার অনুরোধ রইল।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আশপাশের সব থানায় দ্বীন বন্ধু রায়ের ছবি পাঠানো হয়েছে। তাকে খুঁজে পেতে চেষ্টা অব্যাহত আছে। কেউ সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ রহিলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর