1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

জাতীয় সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েশ্বর

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (৫ জুলাই) কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপি আয়োজিত ‘যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ের নির্বাচন’ শীর্ষক এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, নির্বাচন করতে হবে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নেই, যদি আমরা নামি।
যারা বলে ১৬ বছর আমরা কিছু করতে পারিনি। তাদের বলবো, আমরা এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি, তবে আমরা দেখাবো না।
তিনি আরও বলেন, একজন ভদ্রলোক ওয়াদা করছেন তিনি তার ওয়াদা পূরণ করবেন, যথাসময়ে নির্বাচন দেবেন এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করছে জামায়াত। ওখানে আর কারো কোনো ঠাঁই নেই… কোনো ঠাঁই নেই।
যারা ভারতের দালাল মন্তব্য করছে তাদের সমালোচনা করে তিনি বলেন, মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল-টালাল। যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল। যারা নির্বাচন চায় না, সংস্কার সংস্কার করে এটা-সেটা। এগুলো তো ভারতের দালাল।
গয়েশ্বর বলেন, এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে গোপনে, খবর রাখে না। এই পরাগ মণ্ডলরে যে অপহরণ করল আপনারা জানেন সবাই তার নাম। তিনি এখন শুনি জামায়াতের নেতা। এখন জামায়াত কি জিনিস আপনারা একটু চিনে রাখেন।
এ সময় মাদক ও অস্ত্র মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে ‘উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনা’ প্রণয়ণ করার কথাও জানান তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর