
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর ফ্রান্স শাখার কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মো. নজমুল হক এর বাংলাদেশ সফর উপলক্ষে বাসক সিলেট বিভাগের উদ্যোগে ৫জুলাই শনিবার সন্ধ্যা ৭ঘটিকার সময় সিলেটের উপশহরের গার্ডেন টাওয়ার এক হৃদয়গ্রাহী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক সিলেট বিভাগের সহ সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে ও ডা. মুরাদ হোসেন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসক বাংলাদেশ-এর ভাইস-চেয়ারম্যান ও সিলেট বিভাগের সভাপতি সোহেল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসক সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বেলাল, সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শেখ আজিজুল হক সুজা, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল।
বক্তারা তাঁদের বক্তব্যে মো. নজমুল হকের প্রবাসে মানবাধিকার ও আইনি সহায়তায় অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বকে দেশে-বিদেশে বাসকের কার্যক্রম আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাতক উপজেলার ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন সুমন, রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক আরজু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল ইসলাম, এনাম উদ্দিন, হক ফাউন্ডেশনের সদস্য সচিব এমদাদুল হক প্রমুখ।
আলোচনা শেষে মো. নজমুল হককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আন্তরিকতায় ভরপুর, যেখানে প্রবাসী ও স্থানীয় নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃঢ় প্রকাশ ঘটে।