1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মৌলভীবাজারে চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২০২ বার পঠিত

মৌলভীবাজারের জুড়ী এলাকা থেকে চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি বাগানের নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন চা শ্রমিক দিলীপ বুনারজি (৪৭) এবং তার স্ত্রী সারি বুনারজি (৩৮)। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাদের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দম্পতির ঘরে আট বছরের শিশুপুত্র লিটন বুনার্জি সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের মেঝেতে তার মা পড়ে আছে। ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের বাইরে গিয়ে দেখে রাস্তায় পড়ে আছে বাবার মরদেহ। এরপর প্রতিবেশীদের খবর দিলে তারা গিয়ে নিশ্চিত হন দুজনেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এই দম্পতির ৩ জন সন্তান রয়েছে। বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে থাকেন দাদাবাড়িতে। ছোট ছেলে লিটন মা–বাবার সঙ্গেই থাকত।

স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, শুক্রবার রাতে স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করে পরিবারটি ঘুমিয়ে পড়েছিল। তাদের মধ্যে কোনও বিরোধ লক্ষ্য করা যায়নি।

জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষপাণ করে আত্মহত্যা করতে পারেন। তবে অন্য কেউ যদি বিষ খাওয়ায় তাহলে বিষয়টি উল্টো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সব নিশ্চিত হওয়া যাবে। ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর