1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম মজবুদ করতে হবে: শাহীনুর পাশা চৌধুরী

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০০ বার পঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক মঙ্গলবার (৮ জুলাই) জামিয়াতুল খাইরির কনফারেন্স হলে শাখা সভাপতি মাওলানা আব্দুল মুনিম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি জননেতা এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সৈয়দ মাওলানা শাহীদ আহমদ, সাবেক সহ-সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সৈয়দ তহুর আহমদ তৈফুর, মাওলানা নূরুজ্জামান, মুফতী আকমল, সৈয়দ ফয়জুল মুরসালিন, সৈয়দ শামীম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নেতা মামুন আহমদ, মাওলানা তারেক আহমদ, ফারহান আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতা আহমদ মামুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যানে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই সংগঠনের সকল দায়িত্বশীলদেরকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম মজবুদ করতে হবে। এবং জুলাই মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলার প্রত্যেক ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন করার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর