1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

যুক্তরাষ্ট্রে ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

মুরাদ হাসান, জৈন্তাপুর:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

 

নিউইয়র্কের ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি ইনক-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পাঁচ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সভায় রোটারিয়ান আব্দুল গফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে জালাল চৌধুরীকে আহ্বায়ক এবং কামাল আহমেদকে সদস্য সচিব মনোনীত করা হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন।

আলোচনায় অংশ নেন নজরুল হক, নুর-আলম জিকু, মঞ্জুর চৌধুরী জগলু, মামুন ইসলাম, ইমরান টিপু ও কমরেড আলতাফ হোসেন।

সভায় বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের অধিকার, সম্মান ও সামাজিক ঐক্য রক্ষায় একটি শক্তিশালী সংগঠনের কোনো বিকল্প নেই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির স্বার্থে কাজ করলেই একটি সফল ও কার্যকর সংগঠন গড়ে তোলা সম্ভব।

সভার শেষাংশে নতুন কমিটির প্রতি আস্থা ও সমর্থন জানিয়ে সকলে আশাবাদ ব্যক্ত করেন, এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটাবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর