1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর নামে মামলা; গ্রামবাসীর প্রতিবাদ সভা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

 

সুনামগঞ্জের জামালগঞ্জে এক মাদক কারবারির বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এতে করে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। গ্রামবাসীর দাবি, যারা এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, পরিকল্পিতভাবে তাদেরকে হয়রানি করতেই এই মামলা করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের কামিনীপুর বাজারে মাদক বিক্রেতা বাউল দুঃখী ফারুক গংয়ের মাদক ব্যবসা বন্ধের দাবিতে মাদকবিরোধী একটি প্রতিবাদ সভায় প্রায় শতাধিক মানুষ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে বাউল দুঃখী ফারুক ও তার সহযোগীরা মাদক কারবার চালিয়ে আসছে। এতে স্থানীয় যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে এই দুঃখী ফারুক। এতে করে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। তারা আরো বলেন, আমাদের এই গ্রামে আগে কোনো মাদক বিক্রি হতো না। কিন্তু বর্তমানে অধিকাংশ যুবক ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন মাদকে আসক্তি হয়ে পড়েছে। বাউল দুঃখী ফারুক মাদক বিক্রি করে এটা এখন এলাকায় ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। এগুলোর বিরুদ্ধে কথা বলায় দুঃখী ফারুকের পক্ষ নিয়ে আবুল হোসেন ভূঁইয়া মেম্বার গ্রামের সচেতন ব্যক্তি জাকিরের বিরুদ্ধে মামলা করাটা দুঃখজনক।

 

এতে স্পষ্ট হয় আবুল হোসেন ভূঁইয়া মেম্বার এই মাদক ব্যবসার সাথে জড়িত আছে। এছাড়াও মাদক কারবারি বাউল দুঃখী ফারুক মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারী জাকির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন গ্রামবাসী। এ অবস্থায় তারা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় ভুক্তভোগী জাকির হোসেন তার বক্তব্যে বলেন, গত মাসে কামিনীপুর গ্রামে জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক বিক্রির অপরাধে হাতেনাতে গাঁজাসহ আটক হন মৃত আব্দুল করিমের ছেলে বাউল দুঃখী ফারুক। এসময় ঘটনাস্থলে আমি উপস্থিত থাকায় পুলিশ জব্দ তালিকায় স্বাক্ষী হিসেবে আমাকে স্বাক্ষর দিতে বললে আমি স্বাক্ষর করি। এতে দুঃখী ফারুক ক্ষিপ্ত হয়ে সকলের সামনে জেল থেকে বের হয়ে দেখে নেওয়ার হুমকি দেন। পরে দুঃখী ফারুক কিছুদিন জেল খেটে জামিনে এসে আমি স্বাক্ষী হওয়ায় আমাকে নিয়ে সে গানের ছন্দ লিখেন ও সেই গান গ্রামে পরিবেশন করার চেষ্টা করলে আমরা তাকে পূনরায় মাদক বিক্রি ও আমাকে নিয়ে গ্রামে গান পরিবেশন করতে বাঁধা নিষে করলে সে আমার ছেলে, ভাই ও গ্রামের লোকের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

 

পরে মাদক কারবারি দুঃখী ফারুকের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে থানায় মামলা করেন সাবেক ইউপি মেম্বার আবুল হোসেন ভূঁইয়া। আমি জানতে চাই চিহ্নিত একজন মাদক কারবারির সাথে আবুল হোসেন ভূঁইয়া মেম্বারের সখ্যতা কি। তিনি কেন তার পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করলেন?

এব্যাপারে অভিযুক্ত আবুল হোসেন ভূঁইয়া বলেন, আমার ভাই ভাতিজার নামে থানায় অভিযোগ করার কারনে আমি ক্ষোভে নিজে বাদি হয়ে মামলা করেছি। প্রতিবাদ সভায় গ্রামবাসী আমার উপর যে অভিযোগ করেছে তা মিথ্যা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর