1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট গ্যাস ফিল্ডস অফিসার এসোসিয়েশন নির্বাচনের তফসিল ঘোষণা, আলোচনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩০০ বার পঠিত

 

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (এসওডব্লিউএ) ২০২৬-২০২৭ সালের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট ফিল্ডগুলোতে নির্বাচনী হাওয়া ইতোমধ্যে বইতে শুরু করেছে।

নির্বাচন কমিশনের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। দাখিলের শেষ সময় ২০ জুলাই, আর প্রত্যাহার ও আপত্তি দাখিলের সময়সীমা ২২ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ২৪ জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৪ আগস্ট, সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনকে কেন্দ্র করে কিছু প্রার্থীর রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বেশ কয়েকজন প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠতা আছে এমন কয়েকজন কর্মকর্তা নির্বাচনে অংশ নিচ্ছেন।

আলোচনায় রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সিআরইউ অপারেশন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. রাইসুল আলম শাওন। জানা গেছে, তিনি বুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রান্সপোর্ট বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. নাসিম প্রধান। তিনিও ছাত্রজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তিনি অতীতে ক্ষমতার অপব্যবহার করে বিশেষ সুপারিশে বদলি আদেশ জারি করে শুক্রবারের ছুটির দিনেই কৈলাশটিলা থেকে ঢাকায় বদলি হয়েছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রকৌশলী, রাইসুল আলম শাওন ও মো. নাসিম প্রধান বলেন, আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। আমরা আশাবাদী, ভোটাররা প্রকৃত মূল্যায়ন করবেন। এবারের নির্বাচনে ৩টি কেন্দ্রে মোট ৩৩১ জন ভোটার ১৯টি পদের জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর