1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জুলাই শহিদ দিবস উপলক্ষে দেয়ালিকা অঙ্কন ও শহীদ আয়াতুল্লাহ স্মৃতি রক্ষার্থে বৃক্ষরোপণ

মো. আব্দুল কাদির (মধ্যনগর) সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৩০ বার পঠিত

১৬ জুলাই: বুধবার সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা শহীদ আয়াতুল্লাহ চত্বরে শহিদ আয়াতুল্লাহ’র স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে রাখতে একটি আমগাছের চারা রোপণ করা হয়েছে। এই চারা রোপণ করেন শহিদ আয়াতুল্লাহ’র পিতা জনাব মোঃ সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব উজ্জল রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনিবুর রহমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। শহিদ আয়াতুল্লাহ’র বীরত্ব ও আত্মত্যাগকে স্মরণ করে রাখতে আয়োজন করা হয় দেয়ালিকা অঙ্কন প্রতিযোগিতা যেখানে ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে শহীদের জীবন ও আদর্শ তুলে ধরে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর