1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২০৫ বার পঠিত

 

জুলাই শহীদ দিবস উপলক্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জস্থ টেক্সটাইল ইন্সটিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি র‍্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

সুবিপ্রবির সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ওয়াদুদের সভাপতিত্বে ও গণিত বিভাগের প্রভাষক মোছা: শিখা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: রেজাউল করিম।

আরও বক্তব্য রাখে রসায়ন বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান, পদার্থ বিভাগের তাকবির হাসান, সিয়াম, সিএসই বিভাগের আহমেদ সাফি, গণিত বিভাগের টাইমুম ও রুবাইয়া জান্নাত প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ, বিভাগীয় চেয়ারম্যান পদার্থ বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: মোবারক হোসেন, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় চেয়ারম্যান জনাব রাশেদ মাহমুদ,জনাব মোহাই মিনুল ইসলাম, প্রভাষক, রসায়ন বিভাগ, মো: নূর আমিন বিটু, প্রভাষক, রসায়ন বিভাগ, পদার্থ বিভাগের প্রভাষক মৌটুসী রহমান সরকার ও মারুফ চানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর