1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পঠিত

 

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (১৬ জুলাই) বেলা চারটায় গুরুত্বপূর্ণ এ সভা চলে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ঘন্টাব্যাপী চলা অনুষ্ঠানে জুলাই স্মৃতিচারণ নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত সুধীজন।

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সিভিল সার্জন জসিম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা অ্যাড. আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা অ্যাড. শেরেনুর আলী, বিএনপি নেতা আবুল মনসুর মোহাম্মদ শওকত, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মমতাজুল ইসলাম আবেদ সহ স্থানীয় সুধীজন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর