
মীর মুগ্ধ ও স্বাধীনতাকামী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটি।
শুক্রবার (১৮ জুলাই) সংগঠনটির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার দরবস্ত, সারিঘাট, ফেরিঘাট, চার নম্বর ও বাঘের সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারীদের মাঝে ফ্রী কেক ও পানি বিতরণ করা হয়।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তারেকুর রহমান ইলিয়াস, সহ-সভাপতি জামীল বিন মোজাফফর ও ফয়ছল আহমেদ মাছুম, সাধারণ সম্পাদক হেলাল আহমদ এবং সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সাফী।
এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ রাজন, মোবারক, ইমন জোহানি, মাহফুজ, আসাদ, ইমরুল কায়েস ইমন, এনাম রানা ও রুহেল আহমদ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বাগের সড়কে এক সংক্ষিপ্ত মাহফিলে বক্তৃতাকালে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য প্রদান করেন তারেকুর রহমান ইলিয়াস,উক্ত মাহফিলে শহীদদের প্রতি মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী মীর মুগ্ধসহ জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সহযোগিতা করেন-সজিব, তাহের খান ও রুবেল মিয়া।