
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আসরের নামাজ শেষে উপজেলার বিভিন্ন নেতাকর্মীদের অংশগ্রহণে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খসরু, তোফায়েল আহমেদ, রহমত মারুফ, নিজপাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাইফুল আলম, ফতেহপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুয়েব আহমদ, চিকনাগুল ইউনিয়ন সভাপতি আদনান সাব্বির, জৈন্তাপুর ইউনিয়নের সহ-সভাপতি ওমর ফারুক, তৈয়ব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আখলাকুল আম্বিয়া নোমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ছাত্রদল জানায়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ঘোষিত এই কর্মসূচির মাধ্যমে শুধু স্মৃতিচারণ নয়, বরং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে তারা আগামীতেও গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় অবস্থান বজায় রাখবে।