1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) কলেজ ক্যাম্পাস সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক শফিউল ইসলাম, সদস্য সচিব সাহেল আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম আহমদ, যুগ্ম আহ্বায়ক ইকরাম আহমদ, সালমান আহমদ, রাব্বি হোসেন জুমেল, আব্দুল্লাহ আল মামুন, হারুনুর রশিদ হারুন, সদস্য রাহি আহমদ ও তুহেল শিকদার প্রমুখ।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন,জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। আমরা শহীদদের আত্মত্যাগ স্মরণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারাবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর