1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

চার পরিবারে চার টিউবওয়েল” ধর্মপাশায় নওয়াগাঁও গ্রামে ৪টি টিউবওয়েল স্থাপনে অনিয়ম

ফারুক আহমদ (ধর্মপাশা) সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে ৪টি টিউবওয়েল স্থাপনের অনিয়মের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। রোববার (২০জুন) দুপুরে ৫নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নওয়াগাও গ্রামের বাসিন্দা মো: টিটন মিয়া ও শামীম আহমেদ ওই ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের ইউপি সদস্য খুদেজা আক্তারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের বরাবর এই লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, ৫নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নওয়াগাও গ্রামের ৩০টি পরিবারের মধ্যে বিশুদ্ধ পানির একটি টিউবওয়েলও (গভীর নলকূপ) নাই। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ ওয়ার্ডের ইউপি সদস্য খুদেজা আক্তারকে গ্রাম*বাসীরা বার বার এই সমস্যার কথা বললেও তিনি কোনো কর্ণপাত না করে এড়িয়ে যায়। উক্ত খুদেজা আক্তার যেখানে বাস করেন, সেখানে তিনটি ঘর নিয়ে একটি পাড়া। বর্তমানে ওই পাড়ায় চারটি ঘর। যেখানে পূর্বে ২টি চাপকল স্থাপন করা হয়েছিলো। এর মধ্যে একটি নষ্ট ও একটি ভাল। এতত সত্ত্বেও গত সংপ্তাহে জামানত বিহীন দুইটি সাব*মার্সিবল টিউবওয়েল স্থাপন করা হয়েছে। বর্তমানে আর ও ২টি কল স্থাপন করা হচ্ছে। মোট তিন বা চার ঘরের পারায় যেখানে আধা কিলোমিটারের মধ্যে কোন বাড়িঘর নাই সেখানে কি করে চারটি টিউবওয়েল স্থাপন করা হয় এনিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে এর সমাধান চাওয়া হয়।

মো: টিটন মিয়া ও শামীম আহমেদ বলেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ ওয়ার্ডের ইউপি সদস্য খুদেজা আক্তার নওয়াগাঁও গ্রামে ৪টি টিউবওয়েল স্থাপনের অনিয়ম করায় আমরা জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তাই এর সমা*ধানের জন্য এলাকাবাসীর পক্ষে আমরা তার বিরুদ্ধে ইউএনও’র স্যারের কাছে এই লিখিত অভিযোগ করেছি।

এব্যাপারে অভিযুক্ত ৭,৮,৯ নং ওয়ার্ড সদস্য খুদেজা আক্তারের সাথে মোবাই*লের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগের ২টি চাপ কলের মধ্যে নজরুলের বাড়ির কলটি নষ্ট আর সাহেদ আলীর বাড়ির কলটি ভাল আছে। এখন নতুন ২টি সাবমার্সিবল কলের মধ্যে একটি তার নিজ বাড়ীতে অন্যটি জামালের বাড়ীতে বসানো হয়েছে। মোট ৪টি পরিবারের ৪টি টিউবওয়েল স্থাপনের কথা সত্যতা স্বীকার করেন তিনি।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি এবং তা সরে*জমিনে গিয়ে তদন্ত করার জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে নির্দেশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর