1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে পরিবেশ আন্দোলনের কমিটি গঠন

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২০২ বার পঠিত

 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। জেলা  আইনজীবী সমিতির সাবেক সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. তৈয়বুর রহমান বাবুল সভাপতি এবং প্রভাষক দুলাল মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

বাপা কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক আলমগীর কবীর এর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে ১১জুলাই শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের পাবলিক লাইব্রেরি (শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার) মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় হাওরের প্রাকৃতিক পরিবেশ-জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব-প্রয়োজনীয়তা এবং সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার। বিশেষ আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবীর। স্বাগত বক্তব্য রাখেন সাজাউর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ সরকার, নারী নেত্রী, পরিবেশকর্মী কলি তালুকদার আরতি, প্রভাষক হাবিবুল্লাহ আছকির তালুকদার, শিক্ষক শামসুল আলম রাসেল ও সার্জেন্ট অব. জিয়াউর রহমান প্রমুখ। পরে মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, রওনক আহমদ বখত, কলি তালুকদার আরতি, যুগ্ম সম্পাদক সাজাউর রহমান, রজত কান্তি রায়, শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান (অবঃ সার্জেন্ট), অর্থ সম্পাদক শাহ মো. কামরুজ্জামান প্রমুখ।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর