1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশির লাশ হস্তান্তর করল ভারতীয় পুলিশ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২২২ বার পঠিত

 

সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তে কুশিয়ারা নদীতে ভেসে আসা এক বাংলাদেশি নাগরিকের মৃতদেহ বিজিবি ও বিএসএফ-এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিজিবির তথ্য অনুযায়ী, ১৫ জুলাই ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) মানিকপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কুশিয়ারা নদীতে একটি ভাসমান মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, মৃতদেহটি নদীর ভারতীয় অংশে ভাসছে।

পরিচয় শনাক্তে জানা যায়, মৃত ব্যক্তি হলেন মোঃ আঃ মালিক (৪২), পিতা মৃত ইব্রাহীম আলী, গ্রাম মৌলভীর চক, কসকনকপুর ইউনিয়ন, জকিগঞ্জ, সিলেট। তিনি গত ৮ জুলাই নিখোঁজ হন এবং পরিবার জানায়, মালিক দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ধারণা করা হচ্ছে, পানিতে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
পরে ১৬ জুলাই রাতে বিএসএফ-এর সহায়তায় ভারতীয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

বিজিবির পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট বিএসএফ ইউনিটকে জানানো হয়। এরপর ১৯ জুলাই রাত ৮টা ৪০ মিনিটে জকিগঞ্জ আইসিপি’র নিকটে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ মৃতদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তা জকিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে নিহতের পরিবারে হস্তান্তর করা হয়।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও আনুষঙ্গিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর